ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ৫১

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইথিওপিয়ার ব্যস্ততম একটি বাজারে বিমান হামলায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদনে বলা হয়, বিমান হামলার ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে মঙ্গলবার এ হামলা হয়। হামলায় আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না। আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়।

তবে দেশটির সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সরকার গত বছরের নভেম্বরে তাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার আগ পর্যন্ত ওই অঞ্চল ছিল তাইগ্রে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন। সরকার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সেখানে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ৫১

আপডেট টাইম : ০৪:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১