ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

খুলনায় একদিনে ৩২ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৩২ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আটজন, ঝিনাইদহে সাত, চুয়াডাঙ্গায় পাঁচ, কুষ্টিয়ায় চার, যশোরে এক, বাগেরহাটে তিন, সাতক্ষীরায় এক, নড়াইলে একজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

এর আগে সকালে করোনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের একজন মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুভাষ রঞ্জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান ও খুলনা আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের ডা. রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

খুমেকে যাদের মৃত্যু হয়, তারা হলেন— বাগেরহাটের আফজাল শেখ (৬২), নড়াইলের নির্মল কান্তি সাহা (৭৯), যশোরের ভানু বেগম (৬০), খুলনার মো. সোহরাব শেখ (৬৮), সামসুর আলম (৫৮) ও আনোয়ারা (৫৮)।

গাজী মেডিকেলে মৃতরা হলেন— খুলনার মনিরুল ইসলাম (৬২), জালাল আহমেদ (৬৫),  শামসুল হক (৪৫) ও মাহবুবুর রহমান (৯৫), যশোরের জাকির হোসেন (২৯)।

আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে খুলনার হোসনে আরা (৬০) মৃত্যুবরণ করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৭১ জন, আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এ জেলায় আক্রান্তের হার ৩৯ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

খুলনায় একদিনে ৩২ জনের মৃত্যু

আপডেট টাইম : ০২:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১