ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আওয়ামী লীগ ১৪৮, স্বতন্ত্র ৪৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদারীপুরের শিবচর ছাড়া করোনা পরিস্থিতির মধ্যেই দলীয় প্রতীকে অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে গড়ে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে প্রায় সব আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীরাই ছিলেন মূল লড়াইয়ে। সোমবার অনুষ্ঠিত এই ভোটে ২০৪ ইউপির মধ্যে আওয়ামী লীগ ১৪৮টিতে এবং ৪৯টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জিতেছেন।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

তিনি জানান, প্রথম ধাপে আওয়ামী লীগের ২৮ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার ভোটের মাধ্যমে জয়ী হন ১২০ জন নৌকা প্রার্থী।

অন্য দলের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি ও জাতীয় পার্টি-জেপি এর তিন জন করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী জিতেছেন।

দলভিত্তিক এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। তবে তাদের দলের অনেক স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন।

প্রথম ধাপের এই নির্বাচনে ২০৪ ইউপিতে ভোট হয়। এর মধ্যে ২০টিতে ইভিএমে ও বাকিগুলোতে ব্যালট পেপারে নির্বাচন হয়।

একীভূত ফলাফলের তথ্য বিশ্লেষণ করে ইসি কর্মকর্তারা জানান, ২০৪ ইউপিতে ২৮ লাখ ৮৯ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে ১৮ লাখ ৭০ হাজার ৭১৪ জন ভোট দিয়েছেন।

এই হিসাবে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৪.৭৩%।

ইভিএমে সর্বোচ্চ ৭৪.৭৩% ভোট পড়েছে। ব্যালটে সর্বোচ্চ পড়েছে ৮০.৪৯%। এর বদলে হবে ৮২.৭৫% নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত তিন জনের মারা যাওয়ার খবর এসেছে।

মহামারি পরিস্থিতির মধ্যে ভোট শুরু হলেও এবার কয় ধাপে ভোট শেষ হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আওয়ামী লীগ ১৪৮, স্বতন্ত্র ৪৯

আপডেট টাইম : ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১