ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার কারণে দীর্ঘদিন থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠার বন্ধ। করোনায় বিপর্যস্ত শিক্ষা খাতে ঘুরে দাঁড়ানোর আশা এখন একেবারেই ক্ষীণ। সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকার পরও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান সহসা খুলে দেয়ার সম্ভাবনা নেই। আর তাই বন্ধ আছে এসএসসি এবং এইচএসসির মতো জাতীয় পরীক্ষাও। তবে এসএসসি পরীক্ষার বিষয়ে এই মাসেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সরকারি বাসভবন থেকে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, করোনা পরিস্থিতিতে সন্তানদের মানসিক বিকাশে অভিভাবকদেরই ভূমিকা নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিকল্প উপায়ে অনলাইন বা টিভির মাধ্যমে শতকরা ৯৩ ভাগ শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত আছে বলে জানান দিপু মনি। তিনি আরও বলেন, ‘যে সাত ভাগ শিক্ষার্থী পর্যন্ত পাঠদান পৌঁছানো যাচ্ছে না স্কুল খুললে তাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার পরিকল্পনা করছে।’

সংক্রমণ বাড়ে এমন দায়িত্বহীন কাজ করে, আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন মন্ত্রী। কেবল শিক্ষার্থী নয়, বাড়িতে থেকে অন্যদেরও ডিজিটাল আসক্তি তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ থেকে মুক্তি পেতে সবাইকে সজাগ থাকতে হবে।’

মেডিক্যাল শিক্ষার্থীদের টিকাদান শেষে এ সপ্তাহেই আবাসিক শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে বলেও আশার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন করে যা জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১