ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু রাষ্ট্রকে দেড় কোটি ডোজ দেবে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী সাড়ে পাঁচ কোটি করোনা টিকা অনুদান হিসেবে সরবরাহ করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত আট কোটি টিকা অনুদান দেওয়ার অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাইজ।

জানা যায়, কোভ্যাক্স ভ্যাকসিন অনুদান কার্যক্রমের আওতায় এসব টিকা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশসহ এশিয়ার বেশ কিছু রাষ্ট্রের জন্য ১ কোটি ৬০ লাখ ডোজ সরবরাহ করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। ঘোষিত ৮ কোটি ডোজের আড়াই কোটি ডোজ আগেই অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার বাকি সাড়ে ৫ কোটি করোনা টিকা অনুদান দেওয়ার ঘোষণা এলো।

COVID-19 vaccine: US announces plan to share 55 million doses globallyহোয়াইট হাউজ জানায়, এই সাড়ে ৫ কোটি করোনা টিকার ৪ কোটি ১ লাখ ডোজ কোভ্যাক্স ভ্যাকসিন সরবরাহ কার্যক্রমের আওতাভুক্ত হবে। যার মধ্যে ১ কোটি ৪ লাখ ডোজ যাবে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে। এছাড়া ১ কোটি ৬ লাখ ডোজ পাবে এশিয়ার দেশগুলো। যেখানে বাংলাদেশসহ আরও আছে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মাল্যেশিয়া, লাওস, তাইওয়ান, কম্বোডিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, পশ্চিম তীর ও গাজা উপত্যকা।

এ প্রসঙ্গে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি জানান, বিশ্বের সঙ্গে ভাগাভাগি করার মতো যথেষ্ট ডোজ আমাদের কাছে মজুদ আছে। তবে যাদের কাছে টিকা যাচ্ছে তাদের সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। আজ ঘোষণা এলো ডোজগুলো কোথায় যাচ্ছে। এরপর আমরা জানাবো কবে নাগাদ এগুলো পাঠানো হবে। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 জানা যায়, সাড়ে পাঁচ কোটি করোনা টিকার মধ্যে রয়েছে ফাইজার, মডার্না ও জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার ডোজ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাংলাদেশসহ এশিয়ার বেশকিছু রাষ্ট্রকে দেড় কোটি ডোজ দেবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০২:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১