ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

৯ কোটি ৪৫ লাখ টাকা সহায়তা পাচ্ছেন শ্রমিকরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আড়াই হাজার শ্রমিককে ৯ কোটি ৪৫ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

সোমবার (২১ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের ২৩তম বোর্ড সভায় ২ হাজার ৫৩১টি  আবেদনে সহায়তার  চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে আড়াই হাজার শ্রমিক এবং তাদের স্বজনদের মৃত্যজনিত, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে এই সহায়তা পাবে।

শ্রম আইনের আলোকে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২০৩টি কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ সাড়ে ৫০০ কোটি টাকা জমা হয়েছে।

গত অক্টোবর ২০২০ থেকে মে ২০২১ পর্যন্ত এ তহবিল হতে সহায়তার জন্য ১৩৮ জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে তাদের পরিবার, চিকিৎসা সহায়তার জন্য ২ হাজার ১৩৪ জন এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তার জন্য ২৫৯ জন আবেদন করে। প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ১৩৮ জন শ্রমিকের মৃত্যুজনিত কারণে ৬২ লাখ ৭৫ হাজার টাকা, বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২ হাজার ১৩৪ জন শ্রমিকের চিকিৎসার জন্য ৮ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা এবং শ্রমিকের ২৫৯ জন সন্তানের উচ্চ শিক্ষায় সহায়তার জন্য ৮০ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে। শীঘ্রই অনুমোদিত আবেদনকারীদের সহায়তা প্রদান করা হবে।

সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির এ সময়ে এ সকল শ্রমজীবী পরবারগুলো আমাদের এ তহবিল থেকে সহায়তা পেলে তাদের অনেক বড় উপকার হবে। শ্রম মন্ত্রণালয় শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে সবসময় অসহায় পাশে আছে। থাকবে সব সময়। অনুমোদিত সহায়তার অর্থ যাতে স্বল্পতম সময়ে শ্রমিকদের হাতে পৌঁছে সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বোর্ড সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড.রেজাউল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেসা করিম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

৯ কোটি ৪৫ লাখ টাকা সহায়তা পাচ্ছেন শ্রমিকরা

আপডেট টাইম : ১০:৩১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১