ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিবছর বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে মোদি লিখেছেন, ‘আমি প্রতিবছর বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে সাফল্যময় করার ক্ষেত্রে সকলের সহযোগিতা এবং প্রচেষ্টার জন্য আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’

২০০৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্বীকৃতি দেওয়ার ফলে যোগ চর্চার সর্বজনীন আবেদন গুরুত্ব লাভ করে এবং তখন থেকে আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী পালন শুরু হয়।

ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কর্মসূচি সামনের বছরগুলোতেও বাংলাদেশ সরকারের সহায়তা লাভ করবে।

মোদি আরো লিখেছেন, ‘এটি খুবই আনন্দদায়ক যে, গত কয়েক বছর ধরে বাংলাদেশে আমাদের বিপুলসংখ্যক ভাই-বোন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ চর্চায় অংশগ্রহণ করছেন।’

তিনি শেখ হাসিনা, তার পরিবার এবং বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

মোদি বলেছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে কোভিড-১৯ যোদ্ধারা মহামারির বিরুদ্ধে এক দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, ‘মহামারির হুমকির পরও, সর্বশেষ আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

টিকা প্রদান সম্পর্কে মোদি বলেছেন, ‘ভারতসহ অনেক দেশে টিকা দেওয়ার কর্মসূচি চলছে। আমি আশা করছি, এই মানব সমাজ খুব শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে।’

মোদি বলেছেন, এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘সুস্বাস্থের জন্য যোগ’ বর্তমান প্রেক্ষাপটে বিশেষভাবে প্রাসঙ্গিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট টাইম : ০৩:২৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১