ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

অপ্রচলিত ফসল চাষে পাল্টে যাবে পাহাড়ের অর্থনৈতিক চেহারা: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এখন কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করতে নিরলস কাজ করছে। কৃষিকে লাভজনক করতে হলে কাজুবাদাম, কফি, গোলমরিচসহ অপ্রচলিত অর্থকরী ফসল চাষ করতে হবে।

কৃষিমন্ত্রী শনিবার ( ১৯ জুন) সকালে বান্দরবানের রুমা উপজেলায় কাজুবাদাম বাগান, কফি বাগান ও আমসহ অন্যান্য ফলবাগান পরিদর্শন শেষে এ কথা বলেন।

শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজারেও এসবের বিশাল চাহিদা রয়েছে, দামও বেশি। সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। পাহাড়ের বৃহৎ অঞ্চলজুড়ে এসব ফসল চাষের সম্ভাবনা অনেক। এছাড়া, আনারস, আম, ড্রাগনসহ অন্যান্য ফল চাষের সম্ভাবনাও প্রচুর।

এসব অপ্রচলিত ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, এসব ফসলের চাষ জনপ্রিয় করতে কৃষক ও উদ্যোক্তাদেরকে আমরা বিনামূল্যে উন্নত জাতের চারা, প্রযুক্তি ও পরামর্শ প্রদান করছি। গতবছর কাজুবাদামের ১ লাখ ৫৬ হাজার চারা বিনামূল্যে কৃষকদেরকে দেয়া হয়েছে; আর এ বছর ৩ লাখ চারা দেয়া হবে।

দেশে কাজুবাদামের প্রক্রিয়াজাতের সমস্যা দূর করা ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে তুলতে কাঁচা কাজুবাদাম আমদানির উপর শুল্কহার প্রায় ৯০% থেকে নামিয়ে মাত্র ৫% নিয়ে আসা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: আসাদুল্লাহ, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো: বখতিয়ার, বান্দরবনের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবনের উপপরিচালক একেএম নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

অপ্রচলিত ফসল চাষে পাল্টে যাবে পাহাড়ের অর্থনৈতিক চেহারা: কৃষিমন্ত্রী

আপডেট টাইম : ০৭:২৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১