ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাংলাদেশ এখন ঋণদাতা দেশ : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১২ বছর আগে প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া একটি দেশের দায়িত্ব নিয়ে বদলে ফেলেছেন। বাংলাদেশ এখন ঋণগ্রহীতার দেশ নয় বরং বাংলাদেশ ঋণদাতা দেশ। বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ দিয়েছে। এদেশের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবদিক দিয়ে পাকিস্তান থেকে এগিয়ে আছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানী থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, চট্টগ্রাম একটি মায়াবী শহর। এ শহর আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এ শহরে জন্ম নিয়েছেন- মাস্টার দা সূর্য সেন, জহুর আহমেদ, এমএ মান্নানের মতো গুণী ব্যক্তি। সম্মেলন আয়োজনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের সম্মেলন দ্রুত শেষ করার চেষ্টা করেন। এ সময় অনুষ্ঠান এক-দেড় ঘণ্টার বেশি করা ভালো না। অতিথিও কম দাওয়াত দেয়া উচিৎ। কারণ দেশে করোনার সংক্রমণ বাড়তির দিকে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। মন্ত্রী আরও বলেন, এক সময় বাংলাদেশকে যারা গুরুত্ব দিত না, তারাও এখন সমীহ করে। এর কারণ এ দেশের অগ্রগতি।
বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এদেশে একটি দল আছে, যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। যারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যা দেখে। দলটির নাম বিএনপি। তারা অপপ্রচারের মাধ্যমে এদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে বেলা ১১টার দিকে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। অনলাইনে রাজধানী থেকে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাংলাদেশ এখন ঋণদাতা দেশ : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১