ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আজ থেকে আবার টিকাদান শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ শনিবার থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় টিকাদান শুরু হচ্ছে। এতে অগ্রাধিকার পাবেন বিদেশগামী কর্মীরা। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ইতিমধ্যে উপহার হিসেবে চীন থেকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এবং কোভ্যাক্স প্রকল্পের আওতায় এক লাখ ছয় হাজার ডোজ ফাইজারের টিকা পেয়েছে। ইতোমধ্যে টিকা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা আগের মতো প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমএনসিএইচ) ডা. মো. শামসুল হক এ তথ্য জানিয়ে বলেন, যারা আগে নিবন্ধন করেছেন তাদের এই টিকা দেওয়া হবে। এখন নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। নিবন্ধিতদের টিকা দেওয়া শেষ হলেই নতুন করে করে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।

তিনি জানান, ১৮ বছরের ওপরের সবাইকে পর্যায়ক্রমে করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার উদ্দেশ্য সামনে রেখে সরকার গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু করে। কিন্তু টিকার স্বল্পতার কারণে ২৬ এপ্রিল সরকার প্রথম ডোজ টিকাদান বন্ধের ঘোষণা দেয়। এর সপ্তাহখানেক পর একই কারণে সারাদেশের সবগুলো কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়াও বন্ধ করে দেওয়া হয়।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহে ব্যর্থ হলে বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে প্রভাব পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আজ থেকে আবার টিকাদান শুরু

আপডেট টাইম : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১