ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব শান্তি সূচকে কয়েক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।  গত বছরের তুলনায় সাত ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯১ নম্বরে। এবারের স্কোর ২ দশমিক ০৬৮। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল তালিকার ৯৭তম। এ ছাড়া গতবারের মতো এ বছরও শান্তি সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার অস্ট্রেলীয় গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত ২০২১ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের এই অগ্রগতির কথা উঠে এসেছে।

এবছর দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এই অঞ্চলে তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভুটান। দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা দেশটির সূচকে অবস্থান ২২ তম। সূচকে ৮৫তম অবস্থান নিয়ে এ অঞ্চলের তৃতীয় স্থানে রয়েছে নেপাল। বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯৫), ভারত (১৩৫), পাকিস্তান (১৫০)। আফগানিস্তান সূচকের একেবারে তলানিতে অবস্থান করছে।

এবারও শীর্ষ শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড, ৩য় ডেনমার্ক, চতুর্থ পর্তুগাল ও পঞ্চম স্লোভেনিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে

আপডেট টাইম : ০৭:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১