ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যেখানেই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে, সেখানেই দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুধবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহানগরীর বাইরে বিশেষ করে সীমান্তবর্তী জেলা সমূহে করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে যেখানে সংক্রমণ হার বৃদ্ধি পাবে সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে সমস্ত এলাকা উচ্চ ঝুঁকি সম্পন্ন সেসব এলাকায় জেলা প্রশাসকগণ স্থানীয় জনপ্রতিনিধিসহ কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে সংক্রমণ রোধে লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রতিমন্ত্রী মনে করেন, করোনা সংক্রমণ সঠিকভাবে মোকাবিলায় সরকারি কর্মচারীরা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। চলমান পরিস্থিতিতেও তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। যে সকল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেসব এলাকার জনগণ যেন দুর্ভোগের শিকার না হয় সে জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হয়েছে। তাই, জনগণ যেন অযথা স্বাস্থ্য বিধি ভঙ্গ না করে কিংবা জনসমাবেশ না ঘটায় সে বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রশাসনকে তৎপর থাকতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো: কামাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১