হাওর বার্তা ডেস্কঃ রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী ও মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ করেন। সর্বশেষ মঙ্গলবার নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের ব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আইজিপি ড. বেনজীর আহমেদের কাছে আবেদন করেছেন তার স্ত্রী মিসেস সাবিকুন্নাহার।
এ বিষয়ে সাবিকুন্নাহার জানান, আমার স্বামী নিখোঁজ হওয়ার পর রংপুর থানায় শাশুড়ি দুটি জিডি করেন। গত সোমবার (১৪ জুন) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করি। কিন্তু আজ ৬ দিন হয়ে গেলো আমার স্বামীর কোনো খোঁজ নেই। সে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার খোঁজ কেন আমরা পাব না।
Reporter Name 























