ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানের সংসদে হাতাহাতি, আহত নারী এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজেট অধিবেশন চলার সময় পাকিস্তানের জাতীয় সংসদ পরিণত যুদ্ধক্ষেত্রে হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুন) দেশটির ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের নেতা শেহবাজ শরীফ। এসময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদে, শুরু হয় ধস্তাধস্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেউ কেউ হাতে থাকা বাজেট বই ছঁড়ে মারছেন অন্যের দিকে। এতে আহত হন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নারী আইনপ্রণেতা মালেকা বোখারি। তিনি চোখে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

হাতাহাতির এক পর্যায়ে সরকার দলীয় সংসদ সদস্য আলী নাওয়াজ খান বিরোধী দলের দিকে বাজেট বই ছুঁড়ে মারেন। উত্তেজনাকর পরিস্থিতি দমনে সংসদের স্পিকার আসাদ কায়সার তিনবার সংসদ মুলতবি করেন। কিন্তু তাতেও থামেনি হট্টগোল।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী অপ্রিতীকর এই ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য শুরুতে আপত্তিকর শব্দ ব্যবহার করেছে। যার কারণে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

এঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ। দলটির পক্ষ থেকে এক টুইট বার্তায় ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানের সংসদে হাতাহাতি, আহত নারী এমপি

আপডেট টাইম : ০৫:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১