ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নষ্ট দুধেই তৈরি করুন সুস্বাদু ‘আইসক্রিম সন্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাড়িতে অনেক সময় দুধ আনার পর তা জ্বাল দিতে গেলে নষ্ট হয়ে যায়। এই সমস্যা গরমে একটু বেশি-ই দেখা যায়। এক্ষেত্রে দুধ নষ্ট হয়ে গেলে মন খারাপ করে ফেলে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে নষ্ট দুধ দিয়ে সুস্বাদু মিষ্টি স্বাদের খাবার তৈরি করার কৌশল জানা থাকলে এই ভুলটি আর কখনোই করবেন না।
অবাক হওয়ার মতো তথ্য হলেও, এটি সত্যি। নষ্ট দুধ ব্যবহার করেই আপনি তৈরি করতে পারেন চমৎকার স্বাদের মিষ্টি খাবার। এর জন্য প্রথমে আপনাকে কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি করতে হবে। এটি খুবই সহজ কাজ। দুধের সঙ্গে লেবুর রস মিশিয়ে জ্বাল দিলেই তৈরি হবে ছানা। এরপর সেই ছানা দিয়েই তৈরি করুন আইসক্রিম সন্দেশ। চলুন তবে জেনে নেয়া যাক আইসক্রিম সন্দেশ তৈরির রেসিপিটি-

উপকরণ: নষ্ট হয়ে যাওয়া দুধের তৈরি ছানা ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, মাখন সামান্য।

প্রণালী: ছানা, চিনি ও ভ্যানিলা এসেন্স একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন। এরপর একটি চারকোনা টিফিন বক্সে সামান্য মাখন মাখিয়ে নিন। এরপর তাতে ছানার মিশ্রণ ঢেলে সমান করে দিন। বক্সের মুখ বন্ধ করে দিন।

এবার প্রেসার কুকারে সামান্য পানি ঢেলে তার মাঝখানে মুখ বন্ধ টিফিন বক্সটি বসান। তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে রান্না করুন। তিন-চারটি সিটি বাজলে নামিয়ে নিন। এবার বক্সটি বের করে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু আইসক্রিম সন্দেশ। এবার ফ্রিজে রেখে বরফঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মজাদার আইসক্রিম সন্দেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নষ্ট দুধেই তৈরি করুন সুস্বাদু ‘আইসক্রিম সন্দেশ

আপডেট টাইম : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১