ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ঢাকা বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার পর ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আরও আট সদস্য যুক্ত হন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও এ সভায় অংশ নেন।

সোমবার সাভার থানায় মামলার পর উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।  এর মধ্যে কম বয়সী তিন নারী রয়েছে।  এ ছাড়া ওই ফ্ল্যাট থেকে মাদক উদ্ধারের ঘটনায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় নাসিরকে।  এ ঘটনার পর নাসিরকে বহিষ্কার করা হয়।

এদিকে ভার্চুয়াল সভায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়। এছাড়া অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।

সভায় বলা হয়, নাসির উদ্দিন মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভেতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ঢাকা বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার

আপডেট টাইম : ০৯:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১