ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনা নিয়ে ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন।।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি স্থানীয়ভাবে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়,  তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে বলেছেন তিনি

করোনাভাইরাসের টিকার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।

বৈঠকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সদস্য পদ গ্রহণ এবং এই লক্ষ্যে এই সংস্থার স্ট্যাটিউট সই ও অনুমোদন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনা নিয়ে ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৮:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১