ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে সরকার।গত ২৬ এপ্রিল থেকে চলমান এই নিষেধাজ্ঞার মেয়াদ এবার ১৬ দিন বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।

রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস।

সচিব বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে। বাকি পাঁচটি বন্দর দিয়ে আটকেপড়া বাংলাদেশিরা শর্তসাপেক্ষে দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

এর আগে ভারতের করোনার পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দিনের জন্য সব ধর‌নের স্থলসীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ।পরে কয়েক দফা বাড়ানো হয় সেই মেয়াদ।

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা পান বাংলা‌দে‌শিরা।যদিও পরে দর্শনা, হিলি ও সোনামুখী বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরার সুযোগ দেওয়া হয়।কিন্তু সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের করোনার সংক্রমণ বাড়তে থাকায় সোনামুখী বন্দর আবার বন্ধ করে দেওয়া হয়।তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়ল

আপডেট টাইম : ১১:১৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১