ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বজুড়ে একদিনে আবারও কমলো করোনার সংক্রমণ ও মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। বিশ্বজুড়ে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। তবে গেল ২৪ ঘণ্টায় আবারও কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু হার। বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ হাজার ৯০ জন। একই সময়ে বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ লাখ ২৫ হাজার ৯৫৮ জন। এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৪ লাখ ৫৩৬ জন।

সোমবার (১৪ জুন) সকালে পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৪৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ১৯ হাজার ৩০০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি সাত লাখ ৪৮ হাজার ৬৯ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ১৫ হাজার ৫৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ১৩২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ সাত হাজার ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৭৪ হাজার ২৮৭ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৪৮ হাজার ৯৭৭ জন। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৮৭ হাজার ৪৭৬ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৫৪৮ জন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে কলম্বিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বজুড়ে একদিনে আবারও কমলো করোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১