ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান রেখে মারা গেলেন বৃহত্তম পরিবারের কর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা ভারতের মিজোরামের বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন ৭৬ বছর বয়সে মারা গেছেন।

আইজলের এক হাসপাতালে রোববার রাতে মারা যান তিনি। তার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রয়েছে। খবর পিটিআইয়ের।

হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ বলেন, জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তিন দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এ পরিবার।

জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন— ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান রেখে মারা গেলেন বৃহত্তম পরিবারের কর্তা

আপডেট টাইম : ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১