ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিক পাকিস্তানে ঢুকতে পারবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। গতকাল শনিবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর প্রকাশ করেছে দ্য ডন ও বিজনেস স্ট্যান্ডার্ড।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, করোনা মোকাবিলায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট না করলেও হবে।

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে অবশ্যই কোভিড-১৯ পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেট লাগবে। আর ‘সি’ ক্যাটাগরিতে থাকা দেশ থেকে কেউ পাকিস্তানে ঢুকতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে নির্দিষ্ট কিছু মানুষ আসতে পারবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাংলাদেশসহ ২৬ দেশের নাগরিক পাকিস্তানে ঢুকতে পারবেন না

আপডেট টাইম : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১