ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

৫৬০টি মডেল মসজিদে যোগ্য আলেম নিয়োগের পরামর্শ হেফাজতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদী। শনিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা নুরুল ইসলাম জেহাদী বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে যোগ্য আলেমদের নিয়োগ দিন। মসজিদগুলোকে সত্যিকার অর্থে ইসলামি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ইমারত নির্মাণ দিয়ে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না, এর জন্য দরকার যোগ্য লোকের তদারকি। যেহেতু মসজিদগুলোতে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রও রয়েছে, তাই সেখানেও যোগ্য আলেমদের নিয়োগ না দিলে এর সুফল আসবে না। সাংস্কৃতিক কেন্দ্রগুলো পরিচালনার জন্য যোগ্য ও অভিজ্ঞ আলেমদের প্রয়োজন।’

হেফাজত মহাসচিব বলেন, ‘দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে মডেল মসজিদগুলোতে ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য জনবল নিয়োগের ক্ষেত্রে শিক্ষা, আমল বিষয়গুলো বিবেচনা করতে হবে। দলীয় বিবেচনায় বিতর্কিত জনবল নিয়োগ দেওয়া হয় তাহলে সরকারের একটি মহৎ উদ্যোগ ব্যর্থতায় পরিণত হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

৫৬০টি মডেল মসজিদে যোগ্য আলেম নিয়োগের পরামর্শ হেফাজতের

আপডেট টাইম : ১১:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১