ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইসরাইলে নতুন জোট ভাঙতে নেতানিয়াহুর শেষ কৌশল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতা ধরে রাখার প্রায় সব চেষ্টা করেছেন ১২ বছর ধরে ইসরাইলকে শাসন করা বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি তাকে ক্ষমতাচ্যুত করতে ৮ দল মিলে জোট গঠিত হয়েছে দেশটিতে। এ জোট মূলত তার মাথাব্যথার কারণ। শেষ সময়ে এসেও এ জোট ভাঙতে নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু।

রোববার এ জোট সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে ইসরাইল পাবে নতুন প্রধানমন্ত্রী।  কিন্তু নেতানিয়াহু তা হতে দেবেন কেন? তাই শেষ চালটি চাললেন বেনি গান্টজকে টোপ দিয়ে।

ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির চেয়ারম্যান বেনি গান্টজকে নেতানিয়াহু শর্ত দিয়েছেন, যদি নতুন জোট থেকে তিনি বের হয়ে যান তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করবেন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম এন১২ এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

খবরে বলা হয়, যে জোট সরকার রোববার শপথ নিতে যাচ্ছে তা ভেঙে দেওয়ার বিনিময়ে নেতানিয়াহু পদত্যাগ করবেন। কট্টর এ প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দায়িত্ব নিতে পারবেন বেনি গান্টজ।

খবরে আরও বলা হয়, নেতানিয়াহুর ঘনিষ্ঠদের কাছ থেকে গান্টজকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

সর্বশেষ নেতনিয়াহুর দলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে গান্টজকে বলা হয়েছে, নেতানিয়াহু পদত্যাগে প্রস্তুত।

যদিও গান্টজের টিম এ প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। এ ছাড়া নেতানিয়াহুর পক্ষ থেকে যত প্রস্তাব করা হয়েছে সবগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।

ইয়েস আতিদ নেতৃত্বাধীন ৮ দল নিয়ে নতুন যে জোট হয়েছে তাতে ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি অন্যতম অংশীদার। সর্বশেষ নির্বাচনে এ দল আসন পেয়েছে ৮টি।

এর আগে ইসরাইলে ৮টি বিরোধী দল মিলে সরকার গঠনে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে দেশটিতে কট্টর বেনিয়ামিন নেতানিয়াহুর যুগের অবসান হতে চলেছে। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হতে চলেছেন নাফতালি বেনেট।  রোববার  নতুন জোট সরকার শপথ নেওয়া কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইসরাইলে নতুন জোট ভাঙতে নেতানিয়াহুর শেষ কৌশল

আপডেট টাইম : ০৪:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১