ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কিশোরগঞ্জ পাকুন্দিয়া মডেল মসজিদে প্রথম জুমআয় মুসল্লিদের ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নব-নির্মিত পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুমআর নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। জুমআর নামাজ পড় তে আসা বেশিরভাগ মুসল্লি মাস্ক পরে এলেও জায়গার অভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

শুক্রবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নামাজ আদায় করতে মসজিদটিতে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা।

দেখতে দেখতে মসজিদের পুরো অংশই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নিচতলা ও উপরের তলায় হাজারো মুসল্লি এক সঙ্গে জুমআর নামাজ আদায় করেন।

নামাজে ইমামতি করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সোলায়মান কবির।

খুতবার আগে নব-নির্মিত এ মডেল মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্রাব উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক সুবিধা সম্বলিত পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় তারা মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

দৃষ্টিনন্দন এ মডেল মসজিদে নামাজ আদায় শেষে অনেক মুসল্লিকে সেলফি ও ছবি তুলতে দেখা গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

পাকুন্দিয়া মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের পর শুক্রবার (১১ জুন) সেখানে প্রথম জুমআর নামাজ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কিশোরগঞ্জ পাকুন্দিয়া মডেল মসজিদে প্রথম জুমআয় মুসল্লিদের ঢল

আপডেট টাইম : ০৪:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১