ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ম্যাখোঁকে চড় মারা সেই যুবকের চার মাসের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে চড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত অভিযুক্ত দামিয়েন তেরেলের বিরুদ্ধে ১৮ মাসের সাজা ঘোষণা করেন। পরে ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। খবর আল জাজিরার।

গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দ্রোমে এলাকায় যান মাখোঁ। ওই সময় ম্যাখোঁর দর্শন প্রত্যাশীদের কাতারে দাঁড়িয়ে থাকা ২৮ বছর বয়সী দামিয়েন মাখোঁর গালে সপাটে চড় মারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কোমরসমান উচ্চতার ব্যারিকেডের এক পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা শুভানুধ্যায়ীদের দিকে এগিয়ে যান মাখোঁ। সবুজ রঙের টি-শার্ট, সানগ্লাস ও মাস্ক পরা একজনের দিকে হাত বাড়িয়ে দেন তিনি। এরপরই ডান হাত দিয়ে মুখোমুখি দাঁড়ানো মাখোঁর মুখে সজোরে চড় মারেন তিনি। ভিডিওতে সবুজ টি-শার্ট পরা ওই ব্যক্তিই দামিয়েন।

তাৎক্ষণিকভাবে ফরাসি প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিতদের দুজন এগিয়ে গিয়ে দামিয়েনকে মাটিতে ফেলে দেন। আরেকজন মাখোঁকে সরিয়ে নেন। তবে কিছুক্ষণের মধ্যেই মাখোঁকে আবার সেখানে এসে ব্যারিকেডের অপর পাশের কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই ঘটনায় আটক করা হয় দামিয়েনসহ মোট দুজনকে।

সরকারি কৌঁসুলিরা আদালতে দামিয়েনের বিরুদ্ধে ‘সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সহিংস কাজ’ সংঘটনের অভিযোগ আনেন। বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর দায়ে দামিয়েনের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারত। অভিযুক্ত দামিয়েন ডানপন্থী রাজনীতির সমর্থক ও ফ্রান্সের ইয়েলো-ভেস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ম্যাখোঁকে চড় মারা সেই যুবকের চার মাসের জেল

আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১