ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আয়-ব্যয়ের হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজনৈতিক দলগুলোকে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।  এক্ষেত্রে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিটি দলকে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হবে।

বুধবার (৯ জুন) নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খান এ সংক্রান্ত নির্দেশনা দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগের বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে অডিট করতে হবে। প্রতিবেদনে থাকতে হবে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের সই বা সিলমোহর। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোনো খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আয়-ব্যয়ের হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

আপডেট টাইম : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১