ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দ্বিতীয় মেয়াদেও জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয় মেয়াদে আবারও নির্বাচিত হয়েছেন অ্যান্তনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার (৮ জুন) তাকে নির্বাচিত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এবার মহাসচিব পদে অন্য কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

২০১৭ সাল থেকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ৭২ বছর বয়সী অ্যান্তনিও গুতেরেস। এর আগে তিনি পর্তুগালের প্রেসিডেন্ট ছিলেন।
জানা গেছে, এ বছর মহাসচিব পদে প্রার্থীর দৌঁড়ে ছিলেন অন্তত ১০ জন। কিন্তু ১৯৩টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়া হয়নি। ফলে তারা কেউ আর প্রার্থী হতে পারেননি।

এস্তোনিয়ার রাষ্ট্রদূত স্ভেন জুর্গেনসন বলেন, নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দিতে সর্বসম্মতি পাওয়া গেছে। পাশাপাশি সাধারণ পরিষদের কাছে সুপারিশ করার পক্ষে একটি প্রস্তাবও পাস হয়েছে। সাধারণ পরিষদের অনুমোদনকে আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হয়। শিগগিরই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দ্বিতীয় মেয়াদেও জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

আপডেট টাইম : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১