ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২০২১-২০২২ অর্থবছরে কোন খাতে কত বরাদ্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার বিকালে সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাত।

প্রস্তাবিত বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কাজের শ্রেণিবিন্যাস অনুযায়ী সামগ্রিক ব্যয় কাঠামো (উন্নয়ন ও পরিচালন ব্যয়) তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো: সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো ও সাধারণ সেবা খাত।

সামাজিক অবকাঠামো খাতে ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা বরাদ্দ ও মানবসম্পদ খাতে ১ লাখ ৫৫ হাজার ৮৪৭ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হয়।

সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দের প্রস্তাব রাখা হয় ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা; কৃষি ও পল্ল­ী উন্নয়ন খাতে ৭৪ হাজার ১০২ কোটি টাকা এবং যোগাযোগ ও অবকাঠামো খাতে ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ¦ালানী খাতে ২৭ হাজার ৪৮৪ কোটি টাকার প্রস্তাব রাখা হয়। করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ; স্বাস্থ্যখাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতের গবেষণায় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে।

প্রাথমিক ও গণশিক্ষায় ২৬ হাজার ৩১১ কোটি টাকা; মাধমিক ও উচ্চ শিক্ষায় ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় ৯ হাজার ১৫৪ কোটি টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ১০ কোটি টাকা ও কৃষিখাতে ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ১৯১ কোটি টাকা; তৈরি পোশাক খাতে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা।

বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৩ শতাংশ। বাজেটের মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব বোর্ড বহির্ভূত আয় ধরা হয়েছে ১৬ হাজার কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত খাতে রাজস্ব আসবে ৪৩ হাজার কোটি টাকা।

এবারের বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এই ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীন খাত থেকে ঋণ নেয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নেয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২০২১-২০২২ অর্থবছরে কোন খাতে কত বরাদ্দ

আপডেট টাইম : ১১:২৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১