ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল শিক্ষার্থীরা চীনের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে : স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চীন থেকে যে করোনার দেড় কোটি ভ্যাকসিন আসছে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ৫০ লাখ করে তিন দফায় দেড় কোটি ভ্যাকসিন দেশে আসবে। ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা আগে নিবেন। সে অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের ভ্যাকসিনেশন কঠিন কোনো বিষয় না। যারা নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা রাশিয়ার ভ্যাকসিনও দ্রুত পেয়ে যাব। চুক্তির প্রক্রিয়া চলমান। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছে। পূর্ণ চুক্তিও হয়ে যাবে।

সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই জেলাগুলোতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সেসব জেলায় এখন আমের ব্যবসা চলছে। তাই পর্যবেক্ষণ করা হচ্ছে কখন দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল শিক্ষার্থীরা চীনের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১