ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে অগণিত অনাথদের কী হবে করোনায় ৫৭৭ শিশু এতিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনাভাইরাসে গত দুমাসে বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়েছে ৫৭৭ জন শিশু।

ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক টুইট বার্তায় স্মৃতি ইরানির বলেন, ‘করোনাভাইরাসে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অন্তত ৫৭৭ জন শিশুর বাবা-মা দুজনই মারা গেছেন।’

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যাটি সম্ভবত কিছুটা কমিয়ে দেখানো হয়েছে।

গত এপ্রিলে পাঁচ বছর বয়সী প্রীতম এবং তার ১০ মাস বয়সী ভাই আয়ুশ করোনাভাইরাসে তাদের বাবাকে হারায়। এর কিছুদিন পর দিল্লির আরেকটি হাসপাতালে তাদের মা মারা যায়।

প্রীতমের এক আত্মীয় বলেন, ‘প্রতিদিনই সে জিজ্ঞেস করে আমার বাবা-মা কোথায়। আমরা বলি তারা কাজে গেছেন। সে আবার জিজ্ঞেস করে, এখনও আসে না কেন? দিন যতই যাচ্ছে তার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।’

প্রীতমের আত্মীয়রা জানান, এতিম শিশুদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে তাদের দুজনকে দিয়ে দিতে তারা যোগাযোগ করেছেন।

সোনিয়া (১২), তার ভাই অমিত (৭) করোনায় তাদের বাবা-মা দুজনকেই হারিয়েছে। দাদী তাদেরকে দেখাশোনা করছেন। শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে তাদের দাদী উদ্বেগ প্রকাশ করলেও তাদেরকে কারও কাছে দত্তক দিতে তিনি নারাজ।

তিনি বলেন, ‘আমার পর কে এই শিশুদের দেখবে? এই শিশুরা আমার ছেলে এবং বউমার উত্তরাধিকারী। অনেকেই তাদেরকে দত্তক নিতে আসছে। কিন্তু কী করে আমি তাদেরকে দিয়ে দেই?’

ভারত সরকার এক সপ্তাহ আগে এই এতিম শিশুদের জন্য জনপ্রতি ১৩ হাজার ৯৭০ ডলারের ফান্ড ঘোষণা করেছে। তবে, এই অর্থ তাদের ১৮ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত দেওয়া হবে উপবৃত্তি আকারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে অগণিত অনাথদের কী হবে করোনায় ৫৭৭ শিশু এতিম

আপডেট টাইম : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১