ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাতাসে ছড়াতে সক্ষম, ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২৪৬ বার

????????????????????????????????????

হাওর বার্তা ডেস্কঃ ভিয়েতনামে করোনা ভাইরাসের ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের সমন্বয়ে নতুন একটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। নতুন এই স্ট্রেইনটি দ্রুত বাতাসে ছড়িয়ে পড়তে সক্ষম। শনিবার ( ২৯ মে) দেশটির স্বাস্থ্যমন্ত্রী নুগেইন থান লং এ তথ্য জানিয়েছেন।

গত বছরের বেশিরভাগ সময়েই করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালোভাবেই সামাল দিয়েছিল ভিয়েতনাম। তবে এখন দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম করোনার এমন একটি স্ট্রেইনের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হচ্ছে দেশটিকে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজার ৩৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

গত এপ্রিলের শেষ দিক থেকে এ পর্যন্ত দেশটির ৬৩টি প্রদেশের ৩১টিতে প্রায় তিন হাজার ৬০০ মানুষের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি ছড়িয়েছে এ সময়ের মধ্যে। ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুগেইন থান লং জানান, সদ্য শনাক্ত হওয়া রোগীদের জিন সিকোয়েন্সিং-এর পর তারা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি আবিষ্কার করেন, যা ভারতীয় ও ব্রিটিশ স্ট্রেইনের মিশ্রণ।

ভিয়েতনামে ইতোপূর্বে করোনাভাইরাসের সাতটি ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। এগুলো হচ্ছে বি.১.২২২, বি.১.৬১৯, ডি৬১৪জি, বি.১.১.৭ (ব্রিটিশ ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১, এ.২৩.১ এবং বি.১.৬১৭.২ (ভারতীয় ভ্যারিয়েন্ট)। এখন ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের সমন্বয়ে শনাক্ত হওয়া নতুন স্ট্রেইনটি আগের স্ট্রেইনগুলোর চেয়েও অনেক বেশি সংক্রামক।

খবর রয়টার্সের

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাতাসে ছড়াতে সক্ষম, ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত

আপডেট টাইম : ১১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১