হাওর বার্তা ডেস্কঃ সিনোফার্মের করোনা ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ আনতে চীনের উদ্দেশে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ আজ সকালে রওনা হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ভ্যাকসিন আনতে সি-১৩০জে উড়োজাহাজটি আজ সকাল ৮টা ১২ মিনিটে ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে ১০ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ ১২ মে আসবে বলে ঘোষণা করেছিলেন।
Reporter Name 




















