ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিয়ন্ত্রণ হারানো চীনের রকেট পড়লো ভারত মহাসাগরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ২৮৪ বার

ভারত মহাসাগরে আছড়ে পড়েছে চীনা লং মার্চ-৫বি রকেটের ধ্বংসাবশেষ এমনটাই দাবি করেছে চীন। দেশটির রাষ্ট্রয়াত্ব গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়ে রোববার চীনের সময় সকাল ১০টা ২৪ মিনিট (বাংলাদেশের সময় ৮টা ২৪ মিনিটে) ভারত ও শ্রীলঙ্কান দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভেঙে পড়ে।

আরেক আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের ওপর দিয়ে পৃথিবীতে পুনরায় প্রবেশ করে। এরপর সেটি ভারত সাগরে গিয়ে আছড়ে পড়ে।

এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হাওয়ার্ড জানান, ৮ মে পৃথিবীর কক্ষপথে ফিরে আসতে পারে চীনা রকেটটি। তিনি আরও জানান,  বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর স্পেস কমান্ড নজরদারি করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে পড়তে পারে রকেটটি। গেলো মাসেই চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ-৫বি নামে রকেটটি।

তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ। স্টেশনটির তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল।

বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা সবচেয়ে বড় বস্তু এই ধ্বংসাবশেষ।

এর আগে চীন জানায়, এতে ক্ষয়ক্ষতির ঝুঁকি একেবারেই কম। তবে যুক্তরাষ্ট্র বলেছিলো, এটি কোনো জনবহুল এলাকায় এসেও পড়তে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিয়ন্ত্রণ হারানো চীনের রকেট পড়লো ভারত মহাসাগরে

আপডেট টাইম : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১