ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে বাঘাইড় মাছ ওজন সাড়ে ৪ মণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সাড়ে ৪ মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে সিলেটের কুশিয়ারা নদীতে। শুক্রবার (৭ মে) রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়ে মাছটি। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে বিক্রির জন্য তোলা হয় মাছটি।

বাজারে দেখা যায়, বাঘার মাছটির খবর শুনে উৎসুক মানুষ ভিড় করেছেন। অনেকে মোবাইল ফোনে ছবি তুলতে থাকেন মাছটির।

মৎস্য ব্যবসায়ী বেলাল জানান, শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। শনিবার সকালে বিক্রির জন্য সিলেটের কাজীরবাজার মাছের আড়তে তোলা হয়। পরে সেখান থেকে লালবাজারে নেয়া হয় মাছটি।

তিনি আরও বলেন, মাছটির ওজন সাড়ে ৪ মণ। এর দাম চাওয়া হয়েছে ৪ লাখ টাকা। পুরো মাছটি কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর ২টায় কেটে কেজি দরে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি কেজি দুই থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি করা হবে বলেও জানান ওই ব্যবসায়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ধরা পড়েছে বাঘাইড় মাছ ওজন সাড়ে ৪ মণ

আপডেট টাইম : ০৩:৫৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১