ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিল গেটসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের খবরকে গুজব বললেন তার চীনা কর্মী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা গেটসের মধ্যে বিয়েবিচ্ছেদের জন্য এক চীনা অনুবাদককে দায়ি করে ইন্টারনেটে একটি গুজব ছড়িয়ে পড়ছে গত কদিন ধরে। তবে ঝে শেলি ওয়াং নামের ওই অনুবাদক এবার নিজেই এসব গুজব উড়িয়ে দিয়েছেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেয়া এক পোস্টে ৩৬ বছর বয়সী ওয়াং এ বিষয়ে তার বক্তব্য জানান। এ খবর দিয়েছে বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

খবরে বলা হয়, ওয়াং বিল গেটসের অধীনে অনুবাদকের কাজ করেন। তাকে জড়িয়ে যে গুজব অনলাইনে ছড়াচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বুধবার পোস্ট করেন তিনি। বিল গেটসের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি। ওয়াং বলেন, আমি ধারণা করেছিলাম ভিত্তিহীন হওয়ায় এই গুজব নিজে থেকেই মিলিয়ে যাবে। এটি এতো সাড়া পরে যাবে আমি বুঝতেই পারিনি।

ওয়াং বর্তমানে সিয়াটলে থাকেন এবং বর্তমানে তিনি অবিবাহিত। তিনি পেশাদার অনুবাদক বা দোভাষী। তিনি কাজ করেছেন গেটস ফাউন্ডেশনসহ একাধিক বড় বড় প্রতিষ্ঠানে। গত সোমবার নিজের বিয়েবিচ্ছেদের কথা ঘোষণা করেন বিল গেটস। এরপরই নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে তাকে নিয়ে। কোথাও দায়ি করা হয় তার স্ত্রী মেলিন্ডাকে আবার কোথাও বিল গেটসকে। এরমধ্যেই ওয়াং এর সঙ্গে বিল গেটসের স¤পর্ক রয়েছে আর তার জন্যেই মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তার এমন একটি গুজব বেশ বড় আকার ধারণ করে। এরপরই এমন বক্তব্য দিলেন ওয়াং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিল গেটসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের খবরকে গুজব বললেন তার চীনা কর্মী

আপডেট টাইম : ১১:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১