ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশে চাকরি করতে হবে : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে।’

বৃহস্পতিবার (৬ মে) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশের চাকরি এমন একটি পেশা যেখানে দেশের কল্যাণ ও মানুষের সেবা করার অপার সুযোগ রয়েছে। জীবনে এমন কিছু নেই, যা পুলিশিংয়ের বাইরে। তাই ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশ হিসেবে চাকরি করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা এবং দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।’

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, ‘পদোন্নতি শুধু আপনাদের জন্যই নয়, পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত সম্মান এবং আনন্দের।

ড. বেনজীর আহমেদ বলেন, ‘আপনাদের যাত্রা কেবল শুরু হয়েছে, যেতে হবে বহুদূর। দূরের পথ পাড়ি দিতে নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে। ভালোকে গ্রহণ করতে হবে, খারাপকে বর্জন করতে হবে। পেশার প্রতি একাগ্রতা, পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালন করতে হবে।’

পুলিশপ্রধান আরও বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের অন্যতম সংগঠন বাংলাদেশ পুলিশ। এ সংগঠনের সম্মান ও মর্যাদা রক্ষা করে কাজ করতে হবে।’

ইউনিটভিত্তিক কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আইজিপি এবং সংশ্লিষ্ট ইউনিটের প্রধান হিসেবে যথাক্রমে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান ও এসবি প্রধান মো. মনিরুল ইসলাম র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, সিআইডি প্রধান অতিরিক্তি আইজি ব্যারিস্টার মো. মাহবুবুর রহমান, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের মধ্যে আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও মাহফুজা লিজা বক্তব্য রাখেন।

এ ছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (অর্থ) এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটপ্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভালোবেসে গর্বের সঙ্গে পুলিশে চাকরি করতে হবে : আইজিপি

আপডেট টাইম : ০৭:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১