ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতের সাবেক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) প্রতিষ্ঠাতা অজিত সিংহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ১৫ দিন পর আজ বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

অজিতের ছেলে সাবেক এমপি জয়ন্ত চৌধুরী টুইটারে বাবার মৃত্যুসংবাদ জানিয়ে লেখেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ সকালে তিনি মারা গেছেন।

আনন্দবাজার জানিয়েছে, অজিতের বাবা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহ ছিলেন পশ্চিম উত্তরপ্রদেশের জাঠ বলয়ের অবিসংবাদিত নেতা। কিন্তু অজিত রাজনীতি দিয়ে তার কর্মজীবন শুরু করেননি।

ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর আইবিএম এর মতো বহুজাতিক সংস্থায় চাকরি শুরু করেন। আশির দশকের গোড়ায় তার রাজনীতিতে প্রবেশ। প্রথমে বাবার হাতে গড়া লোকদল এবং পরবর্তী পর্যায়ে জনতা দলে।

১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ভি পি সিংহের নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট সরকারে প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন অজিত। নব্বইয়ের দশকে কংগ্রেসে যোগ দিয়ে পি ভি নরসিংহ রাও সরকারের মন্ত্রীও হন।

এর পর নিজের দল আরএলডি গড়ে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংহে ইউপিএ জোটের মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন অজিত।

চরণের শক্ত ঘাঁটি বাগপত লোকসভা কেন্দ্র থেকে নিজে ৬ বার জেতার পাশাপাশি মথুরা থেকে ২০০৯ সালে জিতিয়ে এনেছিলেন নিজের ছেলে জয়ন্তকেও।

২০১৩ সালে মুজাফফরনগর হিংসার জেরে পশ্চিম উত্তর গোষ্ঠীহিংসার জেরে ভোটের মেরুকরণের সুফল পায় বিজেপি। অজিত এবং তার ছেলে হেরে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতের সাবেক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু

আপডেট টাইম : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১