ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের  প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সময় বুধবার বেলা ১১টার দিকে কলকাতার রাজ ভবনে শপথ নেন তিনি। করোনাভাইরাসের কারণে অল্প কয়েকজনের উপস্থিতিতে শপথবাক্য পড়েন তৃণমূলনেত্রী।

সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ ভবনে পৌঁছান মমতা। বেলা ১১টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কলকাতায় নিজের কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। বরাবরের মতো এ সময় তিনি সাদা শাড়ি এবং হাওয়াই চপল পরে ছিলেন।

আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। তবে কারা মন্ত্রী হবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মমতাই এটি ঠিক করবেন।

ভারতের নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধীপক্ষ বিজেপি যদিও গত কয়েক মাস ধরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মরিয়া হয়ে চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের।

২০২১ সালের নির্বাচনে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। আর মাত্র ৭৭টিতে জয় পেয়েছে বিজেপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট টাইম : ১২:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১