ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ভারতে একদিনে ৩৭৮৬ মৃত্যু, আক্রান্ত : আক্রান্ত পৌনে চার লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। গত ২ দিন কিছুটা কমার পর ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে মহামারী বিধ্বস্ত ভারতে। দেশটিতে একদিনে ৩ লাখ সাড়ে ৮২ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছে ৩৭৮৬ রোগী।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ৮২ হাজার ৬৯১ জন সংক্রমিত হয়েছেন। একই সময় রেকর্ড সংখ্যক ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ১৬৯ জন।

এদিকে বর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে নতুন আশঙ্কার কথা শোনালেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। বলেছেন, অদূর ভবিষ্যতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভারতে।

গুলেরিয়া বলেন, ‘৩ টি বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। প্রথমত, হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নয়নের দিকে জোর দিতে হবে। দ্বিতীয়ত, সংক্রমণ ঠেকাতে অতিসক্রিয়তা দেখাতে হবে। তৃতীয়ত, টিকাদান কর্মসূচি চালিয়ে যেতে হবে।’

অক্সিজেন সরবরাহের মতো আপৎকালীন বিষয়গুলোতে আরও গুরুত্ব দেওয়ার কথাও বলেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ভারতে একদিনে ৩৭৮৬ মৃত্যু, আক্রান্ত : আক্রান্ত পৌনে চার লাখ

আপডেট টাইম : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১