ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

সরকারি চাকরিতে বয়সে ছাড় আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘করোনার কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়, সে পদক্ষেপ আমরা নেবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘যে সময়টা তাদের লস হয়েছে, যে সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সে সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।’

গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে লকডাউন চলছে। চলবে ১৬ মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

সরকারি চাকরিতে বয়সে ছাড় আসছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১