ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী দেশটির সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি বা কেআইএ আজ সোমবার এক বিবৃতিতে বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

তিনি টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।”

তবে তারা কী ধরণের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছন তা জানাতে রাজি হননি বিদ্রোহীদের তথ্য কর্মকর্তা।

নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি

আপডেট টাইম : ০৮:০৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১