ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ঈদে কোনো প্রতিষ্ঠানেই ৩ দিনের বেশি ছুটি নয়: মন্ত্রিপরিষদ সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরে তিন দিনের বেশি ছুটির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঈদের তিন দিন বাদে কোনো প্রতিষ্ঠানই অতিরিক্ত ছুটি দিতে পারবে না।’

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকাসহ বড় শহরগুলোতে শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে শিগগিরই যে আন্তজেলা চলাচল শুরু হচ্ছে না সে কথাও জানিয়েছেন তিনি।

কাদের আজ বলেন, ‘জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। শহরের ক্ষেত্রেও পরিবহনগুলো শহরের বাইরে যেতে পারবে না।’

ফলে আসন্ন ঈদের ছুটিতে এবার সড়ক, রেল বা নৌপথে রাজধানী ছাড়তে পারছেন না কেউই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ঈদে কোনো প্রতিষ্ঠানেই ৩ দিনের বেশি ছুটি নয়: মন্ত্রিপরিষদ সচিব

আপডেট টাইম : ০৭:৩২:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১