ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

করোনায় ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২ জনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে দেশে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০ জন। করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের। আর আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ১১৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪ লাখ ৮৪ হাজার ৮২১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৬৭১ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩৭ জন, চট্টগ্রামের ১৯ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৫ জন, বরিশালের ১ জন ও রংপুরের ২ জন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ২৩ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৭ জনই ষাটোর্ধ্ব। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। এরপর ধীরে ধীরে আক্রান্ত ও মুতের হার বাড়তে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

করোনায় ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫২ জনে

আপডেট টাইম : ০৫:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১