ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কভিড-১৯ মহামারিতে ভারতকে ‘রেমডেসিভির’ দিচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। দেশটিতে প্রতিদিন মৃত্যু হচ্ছে ৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণায় ধন্যবাদ জানিয়েছে ভারত।

সূত্র জানায়, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানিয়েছে, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে আশা প্রকাশ করা হয়েছে।

ভারতে করোনা অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কভিড-১৯ মহামারিতে ভারতকে ‘রেমডেসিভির’ দিচ্ছে বাংলাদেশ

আপডেট টাইম : ১২:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১