ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বেশ কয়েকটি দেশ। এদিকে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৫ হাজার ১৪২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯২ হাজার ৭৬৪ জনের।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ১১ লাখ ২১ হাজার ৯৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ২৩৫ জন। আর এখন পর্যন্ত মোট ১২ কোটি ৮৫ লাখ ১৪ হাজার ৩৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৫৭৪ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জনের। আর মোট ২ লাখ ৮ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৭৬৫ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৫২ হাজার ১১৮ জন।

এছাড়া করোনা শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিশ্বে করোনাভাইরাসে একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি

আপডেট টাইম : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১