ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব : স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬
  • ৫৮৬ বার

স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারের মাধ্যমে ভূমিকা পালনের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে বাংলাদেশ ব্রেস্ট সার্জনস এসোসিয়েশন আয়োজিত প্রথম আন্তর্জাতিক ব্রেস্ট ডিজিজ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, যথাসময়ে রোগ নিরুপণ, সঠিক তথ্য প্রদান, আধুনিক চিকিৎসা সেবা প্রদান এবং গবেষণার মাধ্যমে মরন ব্যাধি ব্রেস্ট ডিজিজ প্রতিরোধ করা সম্ভব।’

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জনগণের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার পদক্ষেপ নিয়েছে। আমাদের সমাজের মেয়েরা পরিবারের সকলের সেবা করে কিন্তু নিজেদের সেবা নেয়ার সুযোগ পায় না। ফলে কঠিন রোগে পড়ে অকালে প্রাণ হারায়। তাই তাদেরকে রোগ নিয়ে গোপনীয়তা না রেখে সঠিক তথ্য ও সময়মত পদক্ষেপ গ্রহণ করে সুস্থ্যভাবে বেঁচে থাকতে হবে।’

ব্রেস্ট ডিজিজকে একটি বিশেষায়িত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে তিনি আরো বলেন, ‘সমাজ বা পরিবারে দীর্ঘদিন বেঁচে থাকাটা মূখ্য বিষয় নয়, সুস্থ্য শরীর নিয়ে বেঁেচে থাকাটাই মূল কথা।’ তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে এ ধরনের আয়োজনের মাধ্যমে চিকিৎসক ও রোগীদের পারষ্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হওয়ার পরামর্শ দেন।

প্রফেসর সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি প্রফেসর ডা. মো: শরফুদ্দিন আহমেদ, ডা. এ এফ এম আনোয়ার হোসেন এবং প্রফেসর আমিনুল হক জোয়ার্দার বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব : স্পিকার

আপডেট টাইম : ১১:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬