ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দাবদাহ তাপমাত্রা আরো বাড়বে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিদিন রোদের তেজের সঙ্গে বাড়ছে তাপদাহ। প্রকৃতি আর প্রাণীকুল খরদাহনে হাসঁফাঁস করছে। দিনের রোদের প্রভাবে রাতেও গরমে অস্থির হয়ে উঠেছে মানুষ। সারাদেশে একটুখানি বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ। অনেকে ইসতেসকার সালাত পড়ছে। থার্মোমিটারের পারদ চড়তে চড়তে তাপপ্রবাহে সামপ্রতিক সময়ে সবচেয়ে উষ্ণ সময় পার করছে দেশ।

আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবারও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং রাতে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী ৩০ এপ্রিল বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় রবিবারের আগে বৃষ্টির কোন আভাস পাওয়া যাচ্ছে না। দেশের উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর, সিলেট ও মনময়সিংহের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে আজ।

গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও শ্রীমঙ্গলে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সাত বছরের মধ্যে রেকর্ড দাবদাহের কবলে দেশ। এই অবস্থায় বিপর্যস্ত জনজীবন। দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। আবহাওয়াবিদরা বলছেন, তীব্র দাবদাহ চলবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। এদিকে হিটস্ট্রোকের আশঙ্কার কথা জানিয়ে জনসাধারণকে যথাসম্ভব ঘরে থাকা ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, ঢাকা, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। চট্টগ্রাম, রংপুর, সিলেট, বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যা অব্যাহত থাকবে আরও কিছুদিন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, শুধু ডায়রিয়া নয় গরমের সবচেয়ে ভয় হলো হিটস্ট্রোক। এ সময় যে কেউ হিটস্ট্রোকে সংজ্ঞাহীন হয়ে যেতে পারে। এ জন্য এ গরমের মধ্যে যতটুকু সম্ভব ঠান্ডা জায়গাতে থাকা এবং তরল ঠান্ডা পানি খেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দাবদাহ তাপমাত্রা আরো বাড়বে

আপডেট টাইম : ১২:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১