ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে ২৪ ঘন্টায় ৩,২৯৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬০ হাজারের বেশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ছাড়িয়ে গেল। গতকাল  (২৭ এপ্রিল) তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় ৩৭ হাজার। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। করোনাভাইরাসের জেরে এই প্রথম দেশে একদিনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়াল। সেই সঙ্গে দেশে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ পার করল। গত সাড়ে ৩ মাসে দেশে মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের।৩ লক্ষ ৬০ হাজার নতুন সংক্রমণের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় সাড়ে ৯৬ হাজার। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। এই বিপুল সংখ্যক সক্রিয় রোগীকে স্বাস্থ্য পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি। রোজ অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষের বেশি। সংক্রমণ হারও ছাড়িয়েছে ২০ শতাংশ। অর্থাৎ দেশে করোনা পরীক্ষা হওযা ৫ জনের মধ্যে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যেই দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৫ লক্ষ ৫৬ হাজার ১৮১ জন। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার পর এখনও অবধি দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৪ কোটি ৭৮ লক্ষ ২৭ হাজার ৩৬৭।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে ২৪ ঘন্টায় ৩,২৯৩ মৃত্যু, শনাক্ত ৩ লাখ ৬০ হাজারের বেশী

আপডেট টাইম : ১২:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১