ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

পি কে হালদারের ঋণের টাকার নেওয়া পদ হারিয়েছেন সাহিদ রেজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৩৭ বার

 হাওর বার্তা ডেস্কঃ বহুল আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণের টাকার ভাগ নেওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন এ কে এম সাহিদ রেজা। গতকাল মঙ্গলবার তাঁকে পরিচালক পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।

বিষয়টি তদন্ত শেষে বাংলাদেশ ব্যাংকের স্থায়ী কমিটিতে শুনানি হয়। এরপর গতকাল গভর্নর ফজলে কবির এই অপসারণ আদেশে সই করেন। পাশাপাশি আগামী দুই বছর ব্যাংক খাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহিদ রেজার যেকোনো ধরনের অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এ কে এম সাহিদ রেজা ব্যাংক ও আমানতকারীদের স্বার্থের জন্য ক্ষতিকর এবং জনস্বার্থ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। স্থায়ী কমিটি তাঁকে অপসারণের সুপারিশ করেছে। এ জন্য তাঁকে অপসারণের আদেশ প্রদান করা হলো।

এ নিয়ে যোগাযাোগ করলে এ কে এম সাহিদ রেজা বলেন, ‘আমার ঋণ নিয়মিত আছে। ইন্টারন্যাশনাল লিজিং আমাকে ঋণ দিয়েছে, কিছু হিসাবে অন্য প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছিল। এ কারণে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক পর্ষদের কাছ আপিল করব।’

বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে আসে, ইন্টারন্যাশনাল লিজিং থেকে পি কে হালদার যেসব প্রতিষ্ঠানের নামে টাকা বের করে নিয়েছিলেন, তার মধ্যে ২৮ কোটি টাকা পেয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এ কে এম সাহিদ রেজা। এর মধ্যে এমটিবি মেরিন লিমিটেডের নামে ৬০ কোটি টাকার ঋণ অনুমোদন হয় ২০১৭ সালের ৩০ জানুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

পি কে হালদারের ঋণের টাকার নেওয়া পদ হারিয়েছেন সাহিদ রেজা

আপডেট টাইম : ১২:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১