ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২ লাখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে এ মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছেন তিন হাজার ২৮৫ জন।  দেশটির গণমাধ্যম এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে।

এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে।  গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক তিন লাখ ৬২ হাজার ৯০২ জন আক্রান্ত হয়েছেন।  এ পর্যন্ত মারা গেছেন দুই লাখ এক হাজার ১৬৫ জন।

সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।

অক্সিজেনের অভাবে চোখের সামনেই ছটফট করতে করতে মারা যাচ্ছেন প্রিয়জন।  দিল্লি শহরে দেহ সৎকারের প্রয়োজনীয় জায়গাও নেই। চিতা জ্বালাতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দাহকাঠ, অন্ত্যেষ্টির লোকজনেরও অভাব! সব মিলিয়ে করোনায় দিল্লি যেন মৃত্যুপুরী।

দিল্লিতে মারা যাওয়া কোভিড রাগীদের চিতা জ্বালাতে বেশ কিছু অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। কিন্তু চিতা জ্বালানোর জন্য প্রয়োজনীয় দাহকাঠ এবং জনবলের প্রবল সংকট দেখা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, সেই কবে সিপাহি বিদ্রোহের পর উর্দু ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি মির্জা আসাদুল্লা খান গালিব তার দিনলিপিতে দিল্লি নগরীকে ‘মৃত্যুর শহর’ বলে উল্লেখ করেছিলেন। কবি মির্জা গালিবের দেখা সেই দিল্লিই যেন আবার ফিরেছে।  দিল্লি যেন মৃত্যুপুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২ লাখ

আপডেট টাইম : ১০:২৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১